ছোট বাচ্ছ পাখিগুলো দিনের পর দিন মায়ের অপেক্ষা করছে

আপনারা মা পাখিটাকে শিকার করেছেন । ছোট বাচ্চা পাখিগুলো দিনের পর দিন মায়ের অপেক্ষা করেছে । তাদের মা আর ফেরেনি । শেষে না খেতে পেয়ে মরে গেছে । দীর্ঘ, ক্লান্তিকর, অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল সে মৃত্যু ।
পাখি শিকার বন্ধ করুন । আপনারা তো লোহা খেয়েও হজম করতে পারেন । পাখিই কেন খেতে হবে ? দুনিয়াতে অনেক খাবার আছে । কিছু না পেলে কীটনাশক খান ।
নিজের জন্য না হোক আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাখি শিকারকে না বলুন।
নিজে পাখি শিকার থেকে বিরত থাকুন, কাউকে পাখি শিকাররত অবস্থায় দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণ করুন।
