ব্রেকিংঃ

ভোলায় রাতের বেলা শীতার্তদের পাশে শীত বস্ত্র নিয়ে মানবপ্রেমী ইউনুছ

এম রহমান রুবেলঃ
ভোলার শিবপুরে কনকনে শীতে শীতার্ত অসহায় ছিন্নমুল নদীর পাড়ের মানুষের পাশে শীতের বস্ত্র নিয়ে শীতার্তদের পাশে রাতে নিজ অর্থায়নে নিজে একা অসহায় মানুষগুলোর মাঝে কম্বল বিতরন করেন, ভোলা জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজ সেবক অসহায়দের বন্ধু সকলের প্রিয়, পরিচিত নাম মানবপ্রেমী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।

সোমবার রাত ৯..০০ টার সময় কনকন শীত দেখে ঘরে না বসে অসহায়দের কথা চিন্তা করে  নিজ এলাকা শিবপুরের নদীর পাড়ের মানুষগুলোর পাশে শীতের বস্ত্র কম্বল নিয়ে তাদের মাঝে ধরে ধরে নিজ হাতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।

কম্বল বিতরন শেষে ইউনুছ বলেন, আপনাদের যখন যা কিছুর প্রয়োজন হবে কারো সাথে যোগাযোগ না করে আমার কাছে চলে আসবেন এবং যেকোন প্রয়োজনে আমার মোবাইল নাম্বারে আমাকে ফোন করবেন আমি আমার স্বার্ধমত চেষ্টা করবো ইনশাল্লাহ।

কারন এই এলাকায় আমি জন্মেছি। আপনাদের দোয়ায় আজ আমাকে ভোলার মানুষ চিনে এবং জানে আমি সব জায়গায় আপনাদের ভালোবাসার কারনে মুল্যায়িত হয় তাহলে কেন আপনাদের পাশে থাকতে পারবো না।
আমার জীবন যৌবনে আপনাদের পাশে থাকবো।

এই কনকনে শীতে কম্বল পেয়ে এক জেলে মোঃ ইদ্রিস বলেন, ভাই আপনি যা করেন আমাদের জন্য যদি এই রহম অন্য চেয়ারম্যানেরা করত তাহলে আমাদের মত অসহায়দের এত কষ্ট করা লাগতো না।

আমাদের না খেয়ে থাকতে হতো না।
আমরা আপনার জন্য নামাজ পড়ে দোয়া করি মহান করুনাময় আল্লাহপাক যেন আপনাকে নিরাপথে ও সুস্থ্য রাখেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।