ভোলার জনগন ভেদুরিয়া খেয়াঘাটে বিদায় জানিয়ে পাড়ি জমাচ্ছেন ইলিশা লঞ্চ টার্মিনালের দিকে

এম রহমান রুবেল/নুরুউদ্দিন মাসুদ
দিনে দিনে বাড়ছে ভোলা টু ইলিশার রাস্তায় যানযট।
এ যেন নোযাখালি টু ঢাকা এমনটাই বলে মন্তব্য করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান ” ৬ মাস পূর্বে আমাদের রাস্তায় তেমন একটি যানযট ছিল না কিন্তু ১ মাস আগ থেকেই যানযট দিন দিন বেড়েই চলছে”। তাছাড়া গ্রীন লাইন -২ ও এডভেঞ্চার -৫ চলাচলের কারনে ভোলার মানুষ এখন যেন বরিশাল সিটিতে বসবাস করছেন।
মাত্র ৪- ৫ ঘন্টায় যেতে পারছেন ভোলা থেকে ঢাকায়।
ভোলার মানুষ এখন ভেদুরিয়া ও ভোলা খেয়াঘাটকে বিদায় জানিয়ে ভোলার হাজারো হাজারো মানুষ পাড়ি জমাচ্ছেন ভোলার ইলিশা লঞ্চ টার্মিনালের দিকে।
সেই সাথে সাথে বাড়ছে ইলিশা সড়কে যানবাহনের সংখ্যা।
বৃদ্ধি পাচ্ছে যানযট। এছাড়া ভোলা টু নোয়াখালির উদেশ্যে ইলিশা ফেরিঘাট থেকে প্রতিদিন পাড়ি দিচ্ছে হাজার হাজার মালবাহী ট্রাক।
তাদের নির্দিষ্ট ট্রাকস্ট্যান্ড না থাকায় রাস্তার উপর ই রাখতে হচ্ছে শত শত মালবাহী গাড়ি।যারই ফলশ্রুতিতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে যানযট। ইলিশা লঞ্চ টার্মিনাল থেকে সকাল ৮:৩০ এ এডভেঞ্চার ৫,দুপুর ২:৩০ এ গ্রীনলাইন -২ বিকেল ৫:৩০ এ ফ্লটিলা, সন্ধ্যা ৭:০০টায় ফারহান, রাত্র ৮ :০০ টায় তাসরিফ লঞ্চ ছেড়ে যাওয়ায় প্রিতিদিনই যাত্রীদের ঢল নামে ইলিশা লঞ্চ টার্মিনালে।আবার দুপুর ১ টায় গ্রীনলাইন,সন্ধ্যা ৭ টায় এডভেঞ্চার,রাত্র ১০:৩০টায় ফ্লোটিলা, রাত্র ১২:০০ টায় ফারহান,রাত্র ১ :৩০ এ তাসরিফ লঞ্চ ঢাকা থেকে ভোলায় আগমন করায় সারা দিন এবং রাতজুড়ে ইলিশা সড়কে চলাচল করছে হাজার হাজার বাস,ট্রাক,মাহিন্দ্রো,অটো,অটোরিক্সা ইত্যাদি।ফলে যানযট দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এই যানজট নিরোশনের জন্য উদ্ধধন কতৃপক্ষের দৃষ্টি কামনা কামনা করে যাত্রিরা।
