ব্রেকিংঃ

শ্রী শ্রী রবিদাসজী’র জন্ম জয়ন্তী উৎসবে ভোলায় নানা আয়োজন

অংকুর রয়ঃ
দুঃখ দুর্দশা অতিক্রম করতে ভক্তকুল চুরামনি শ্রীশ্রী সদগুরু রবিদাস জরি অমিয় বানীকে স্বরণ করতে হবে এই স্লোগানকে সামনে রেখে ভোলায় শ্রী শ্রী রবিদাসজী’র জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছে সৎ গুরু রবিদাস জিউর ঠাকুর মন্দির কমিটি।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সৎ গুরু রবিদাস জিউর ঠাকুর মন্দিরে মঙ্গল প্রদিব জ্বালিয়ে জন্ম জয়ন্তী উৎসব শুরু হয়।

সৎ গুরু রবিদাস জিউর ঠাকুর মন্দির কমিটি সভাপতি সুকুমার রবিদাস ও সাধারণ সম্পাদক ধিরেন রবিদাস এর সার্বিক তত্ত্বাবধানে জন্ম জয়ন্তীর ৩ দিন ব্যাপী আয়োজনে থাকছে ধর্মীগোষ্ঠির গান, শ্রী শ্রী রবিদাসজী’র জীবনী সম্পর্কে আলোচনা সভা। জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য রয়েছে তিন বেলা প্রসাদ, থাকা খাওয়ার সু-ব্যবস্থা। ৩ দিন ব্যাপী উৎস শেষ হবে ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।