ভোলা ৪ আসনের এমপি জ্যাকবের অত্যাচারে অতিষ্ট পেশাদার ঠিকাদারেরা

এম রহমান রুবেলঃ
ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ২০% কমিশন চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কমিশন ও চাঁদা না দেয়ার কারণে ভোলার ঠিকাদারা চরফ্যাসন ও মনপুরায় কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছেন না।
বৃহস্পতিবার ১২ টার সময় ভোলা প্রেসক্লাবে ঠিকাদারদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।
এ সময়, এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব গত ১১ বছরে ব্যপক দুর্নীতি, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ করা হয় এই সংবাদ সম্মলনে।
সংবাদ সম্মেলনে ঠিকাদাররা এসব অন্যায় ও দুর্নীতির মুল রহস্য তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে বিচারসহ তাদের উন্নয়ন কাজের সাইড বুঝিয়ে দেয়ার দাবি জানান ভোলার ঠিকাদারেরা।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে তারা ভোলা এলজিইডি অফিস ঘোরাও সহ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের৫ দফা কর্মসূচি ঘোষণা করেছেন পেশাদার ঠিকাদারেরা।
সংবাদ সম্মেলনে, ঠিকাদার রুহুল আমিন কুট্টির লিখিত অভিযোগে বলা হয়েছে গত অক্টোবর মাস থেকে ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের কার্যাদেশ নিয়েও কাজ শুরু করতে পারছেন না ভোলার ঠিকাদাররা।
জেলা অফিস থেকে কার্যাদেশ নিয়ে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় কাজ করতে গেলে স্থানীয় উপজেলা প্রকৌশলীগণ ঠিকাদারদেরকে কাজের সাইড বুঝিয়ে না স্থানীয় ৪ আসনের সংসদের সাথে যোগাযোগ করতে বলেন।
প্রকৌশলীগণ ঠিকাদারদের বলছেন, স্থানীয় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের কমিশনের টাকা পরিশোধ করে তার কাছ থেকে অনুমতি বা সবুজ ছাড়পত্র না আনলে কাজ শুরু করতে দেয়া হবে না।
এ সব অভিযোগ তুলে ইতিপূর্বে গত ১০ই ফেব্রুয়ারি ভোলা জেলা এলজিইডি কার্যালয় অফিসের সামনে ঠিকাদারগণ বিক্ষোভ মিছিল করেন।
এ সময় ঠিকাদারদের মধ্যে মো: রুহুল আমিন কুট্টি, জুলফিকার জুয়েল, আবু সায়েম, মুজাহিদুল ইসলাম তুহিন আব্দুর রাজ্জাক, কাওসার হোসেন টুয়েল, আবিদুল আলম, ইলিয়াছ আহমেদসহ অর্ধশতাধিক ঠিকাদারেরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলসে উপস্থিত ছিলেন।
