মুজিব বর্ষ উপলক্ষে ভোলা থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য পৃথক সার্ভিস ডেক্স উদ্বোধন করেন ঃ এসপি কায়সার

এম রহমান রুবেলঃ
ভোলা সদর মডেল থানায় মজিববর্ষ উপলক্ষে নারি শিশু ও প্রতিবন্ধিদের জন্য পৃথক সার্ভিস ডেক্স উদ্বোধন করেন ভোলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোঃ কায়সার।
মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ স্লোগান কে সামনে রেখে আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় এই পৃথক ডেক্স উদ্বোধন করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ও
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন খান উপস্থিত থেকে এ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, এস আই মোঃ ইমাম, এস আই এম কাজল, মোয়াজ্জেম, এএস আই মিঠুন, সাইদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পরে পুলিশ সুপার বলেন, মুজিববর্ষের আমাদের একটাই অঙ্গিকার, পুলিশ হবে জনতার।
আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে যাতে করে জনগন সঠিক ভাবে পুলিশের সেবা পায় জনগন পুলিশের ব্যাবহারে কষ্ট না পায়।
পুলিশ জনগনের বন্ধু জনগন যেন তা বুঝতে পারে।
এ সার্ভিস ডেস্কটি খোলার মুল কারন হলো জনগন যাতে হয়রানি শিকার না হয়। এখানে এসে মানুষ খুব সহজেই বিনামূল্যে পুলিশি সেবা পেতে পাবেন।
