বিত্তশালিদের প্রতি অসহায়-হতদরিদ্রের পাশে দাড়ানোর অনুরোধ উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনের

এম রহমান রুবেলঃ
সারা পৃথিবীর মানুষ করোনা ভাইরাসের আক্রমনে আক্রান্ত। করোনা ভাইরাসের মহামারীতে নিমজ্জ্বিত পৃথিবীর মানব জাতি।
পৃথিবীতে প্রতিদিনই অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরন করছে।
এমন পরিস্থিতিতে আমাদের দেশেও বেড়ে চলছে করোনা ভাইরাসের সংক্রামন।
তাই নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা হাত বাড়ানোর আহবান করেন ভোলা সদর উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান ও উপজেলা আঃলীগ সভাপতি মোশারেফ হোসেন মশু।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু বিত্তশালিদের কাছে অনুরোধ করেন
আপনিরা সকলেই অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে তাদেরকে সাহায্য করুন এবং তাদের পাশে সাহায্য নিয়ে দাড়ান।
তিনি বলেন এ পৃথিবী ছেড়ে আমি আপনি সবাই একদিন
চলে যাবো
কিন্তু সাথে করে কেউ বাড়ি গাড়ি টাকা
পয়সা নিতে পারবো না।
তাই সকলের কাছে আমার অনুরোধ রইলো যার যতটুকু সামর্থ্য ও সমর্থ আছে তাই নিয়ে আপনিরা অসহায় হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ান।
তিনি আরো বলেন,”নিজে নিরাপদে থাকুন,
অন্যকেও নিরাপদে রাখুন”
মোশারেফ হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ ভোলা সদর।
