ব্রেকিংঃ

বোট ড্রাইভারদের পাশে মানবতার এক উজ্জ্বল দৃস্ট্রান্ত ইউএনও মিজান।

মনজু ইসলামঃ
করোনা পরিস্থিতিতে ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটের দিনমজুর খেটে খাওয়া দুঃস্থ কর্মহীন বোট ও টলার ড্রাইভারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় বোট ড্রাইভারদের পাশে দাড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃস্ট্রান্ত স্থাপন করলেন ভোলা সদর উপজেলার ইউএনও মিজানুর রহমান।

শুক্রবার (১০এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ১১৬ জন স্পিড বোট ও টলার ড্রাইভারদের মাঝে ১০কেজি চাল, ৫কেজি আলু,২ কেজি ডাল ও ১কেজি পেয়াজ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন,প্রাণঘাতী করোনা ভাইরাস প্রভাবে সদর উপজেলার খেটে খাওয়া অসহায় হতদরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা ত্রান কর্মকর্তা (পিআও) মোঃ জিয়াউদ্দিন জিয়া।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।