ভোলার মানুষের পাশে আছি থাকবো যতদিন প্রান আছে।। নকিব চেয়ারম্যান

হএম রহমান রুবেলঃ
ভোলা জেলা আঃলীগের সাবেক ১ নং সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আঃলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এবং ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন থেকে ৩য়ী বারেরর মত নির্বচিত সফল চেয়ারম্যান, ভোলা জেলা চেয়ারম্যানদের সভাপতি জননন্দিত কর্মি বান্ধব নেতা আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব এর বাসভবনে আজ একান্ত সাক্ষাৎ কালে তিনি জনতার বাণীর সম্পাদক এম রহমান রুবেলকে জানান, আমার রাজনীতির শৈশব থেকে অনেক ঝড় জঞ্জার এবং দাঙ্গা, হাঙ্গামাসহ অনেক বিপদের সম্মুর্খীন হয়েছি জীবনে ভোলার ২০ লাখ মানুষের অভিভাবক, ৬৯ এর মহানায়ক, সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মজিব এর একান্ত রাজনৈতিক সচিব, বঙ্গবন্ধুর নাম উপাধিদাতা একাধিক বার ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল শিল্প-বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের নির্দেশের বাহিরে যাইনী আর যাবো ও না যতদিন এ দেহে প্রান আছে আমি আমার অভিভাবক আমার নেতা তোফায়েল আহমেদ এমপির নির্দেশে কাজ করে যাব।
করোনার মহামারি সম্পর্কে জনগনের সেবা নিয়ে তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, জীবনে মৃত্যুকে ভয় করি না মানুষ হিসেবে যেহেতু জন্মেছি মৃত্যু অবধারিত মৃত্যু কে পরোয়া করিনা কারন।
আমার রাজনীতির জীবনে বহুবার জীবন মৃত্যুর সন্ধিক্ষনের ভিতর থেকে মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন বাচিয়ে রেখেছেন আর এখন যারা আমাকে নেতা বানিয়েছেন যাদের কারনে আজ আমাকে সবাই চিনে এবং জানে যাদের কারনে আজ আমি লোক সমাজে সম্মানের আসনের আসিন আজ আমি তাদের ভুলি কেমনে।
নকিব আরো বলেন, আমরা যদি আজকে এই বিপদের সময় তাদের পাশে না দাড়িয়ে তাদেরকে ভুলে গিয়ে সরে যাই তাহলে মহান আল্লাহপাক ও আমাদের ভুলে যাবেন।
তিনি আরো বলেন, যদি মৃত্যুকে ভয় পাইতাম তাহলে এই করোনার আতঙ্গে ঘর থেকে বের হতাম না।
তিনি বলেন আপনিরা জানেন, জননেতা তোফায়েল আহমেদ এমপি করোনার আক্রমন থেকে ভোলার জনগনকে নিরাপদে রাখতে ভোলা পৌরসভাসহ ভোলার ১৩ টি ইউনিয়নে তার দেওয়া হতদরিদ্রের জন্য ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ টি লাক্স সাবান দিয়েছেন।
মাননীয় নেতার পাশা পাশি আমি ও আমার স্বার্দমত ভোলা খেয়াঘাট, ভেদুরিয়া স্প্রিড বোট ঘাটে, এবং কাচিা মাঝের চর নামক বিছিন্ন চরে আমি নিজে ট্রলারে করে গিয়ে অসহায় হতদরিদ্রের ঘরে ঘরে পায়ে হেটে হেটে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডা,তৈল, আলু, সাবান আমি পৌছে দিয়েছি এবং তাদেরকে বলেছি আপনিরা ঘরে থাকেন সরকার নির্দেশ না দেওয়া পর্যান্ত ঘরেই থাকুন। পরিবারের সকলকে নিয়ে নিরাপদে থাকুন।
তিনি বলেন, প্রতিটি মানুষের স্বপ্ন থাকে তেমনী আমার স্বপ্ন আমার জনগন আমার নেতা তোফায়েল আহমেদ এমপির ভালোবাসা এছাড়া জীবনে কি হতে পারে বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব এর স্নেহসম্পদ হওয়া এটা খুব ভাগ্যর ব্যপার। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি জনগনকে কিভাবে ভালোবাসতে জনগনের বিপদ-আপদে তাদের পাশে থেকে তাদেরকে সেবা করতে হয়।
সর্ব শেষ তিনি করোনা মোকাবেলায় সকলকে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকার অনুরোধ জানান কিছু প্রয়োজন হলে আমার মোবাইল নাম্বারে ফোন করে আমাকে জানাবেন আমি আপনাদের পাশে আছি।
করোনায় জনগনকে সচেতন করতে আমাদের রাজনৈতিক নেতারা সহ আমি মাঠে আছি কাজ করছি এবং মহান আল্লাহপাকের কাছে প্রার্থনা করছি এই মহামারি থেকে যেন মহানআল্লাহপাক আমাদের সকলকে রক্ষা করেন।
