ভোলার মাঠিতে বঙ্গবন্ধুর খুনি ‘মাজেদের লাশ ডুকতে দেওয়া হবে না’ এমপি মুকুল

এম রহমান রুবেল
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি বলেন,
ভোলার মাঠিতে বঙ্গবন্ধুর খুনি ‘মাজেদের লাশ ডুকতে দেওয়া হবে না’

মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর লাশ তার গ্রামের বাড়ি ভোলার রেবারহানউদ্দিনে দাফন করতে না দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দেন এমপি মুকুল।
শনিবার ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল জনতার বাণী ডট কম কে বলেন, এই কুলাঙ্গারের লাশ ভোলার মাটিতে দাফন করতে দেওয়া হবে না।
আমার দেহে প্রাণ থাকতে এটা হতে দেব না। ভোলায় লাশ আসলে প্রয়োজনে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হবে। তা মাছে খাবে। তার পর ও ভোলার পবিত্র মাঠিকে কলংক করতে দিবো না।
তিনি বলেন, (মাজেদ) বঙ্গন্ধুকে সপরিবারে হত্যা করেছে। ওরা কুলাঙ্গার।
ভোলার জনগন ঐক্যবদ্ধ খুনি মাজেদের লাশ ভোলায় ডুকলে তা প্রতিহত করা হবে ভোলার মাঠিতে খুনি মাজের জায়গা নেই।
এদিকে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশ বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- মাজেদের লাশ ভোলায় আনা যাবে না।
