তোফায়েল আহমেদ এমপির নির্দেশে হতদরিদ্রের পাশে ভোলা জেলা ছাত্রলীগ।

এম রহমান রুবেলঃ
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি দেখা দেয়ার প্রভাব বাংলাদেশেও পরেছে।এই করোনা ভাইরাসের প্রভাবে সচেতন থাকতে গিয়ে খেটে খাওয়া, ছিন্নমূল, বেদে পরিবারের মানুষগুলো ঘর বন্দী হয়ে খাদ্য সংকটে রয়েছে।
এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন কোনো মানুষ যেনো খাবারের অভাবে না থাকে। তাই তারই ধারাবাহিকতায় ভোলা ১ আসনের সংসদ সদস্য সাবেক সফল শিল্প- বানিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহমেদ এমপি এর নির্দেশক্রমে ভোলা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হতদরিদ্র, বেদে, ছিন্নমূল মানুষের মাঝে আর্থিক সহযোগীতা ও করোনা ভাইরাস সম্পের্কে সচেতনতা মূলক লিফলেট তুলে দেয় ভোলা জেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা।
ভোলা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে, কাজ করছেন। তাই
তারই ধারাবাহিকতায় শিবপুুর এলাকায় দ্বায়িত্ব পালন করেন জেলা ছাত্রলীগের যুুুুগ্ন সম্পাদক আকবর হোসেন।
এ সময় আকবর হোসেন সহায়তার পাশাপাশি সবাইকে করোনা সংক্রমণে সচেতন থেকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
