ভোলায় তোফায়েল আহমেদ এমপির নির্দেশে খাদ্য সামগ্রী বিতরন

এম জামিল হোসেন
ভোলা পৌরসভার ২ নং ওয়াডের কাউন্সিলর ইব্রাহিম খোকনের নিজ অর্থায়নে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর নির্দেশে অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন কাউন্সিলর ইব্রাহিম খোকন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন।
খাদ্য সামগ্রী বিতরনের সময় তারা বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশ কেউ না খেয়ে মরবে না।
আমরা আপনাদের পাশে আছি আপনার ভয়ের কোন কারন নেই।
আমরা ভোলা সদর আসনের এমপি আমাদের সবার অভিভাবক তোফায়েল আহমেদ এমপির নির্দেশ সর্বত্র আপনাদের খবরা খবর রাখার নির্দেশে দিয়েছেন তারই ধারবাহিকতায় আমরা কাজ করছি।
