ভোলায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

এম রহমান রুবেলঃ
ভোলা খেয়াঘাটে দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ভোলা গ্রামীন জন উন্নয়ন সংস্থা।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেয়া খাদ্য সামগ্রী বিতরনের উদ্ধোধন করেন ভোলা জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
আরো উপস্থিত ছিলেন পরিচালক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, এড়িয়া ইনচার্য মোঃ শাহাবুদ্দিন, চ্যানেল আইর জেলা প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
করোনার প্রাদুভাবের কারনে কর্মহীন হয়ে পড়া প্রায় ৫০টি হতদরিদ্র দিনমজুর পরিবারের প্রধানের হাতে তাদেরকে ভোলা খেয়া ঘাটে সামাজিক দুরুত্ব বজায় রেখে তাদের হাতে চাল, ডাল, আলু, সাবান বিতরন করা হয়।
উদ্বধক বলেন, সরকারের নির্দেশ না দেওয়া পর্যান্ত ঘরেই থাকুন পরিবারের সবাইকে নিয়ে সুস্থ্য থাকুনু।
