করোনায় সফলতার সাথে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান তাজল।।

স্টাফ রিপোটারঃ
করোনা মোকাবেলায় অসহায় হতদরিদ্র ও কর্মহীন এবং স্থানীয় জনগনের জন্য সফলতার সাথে কাজ করে যাচ্ছেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আঃলীগের সভাপতি তাজল মাস্টার।
চেয়ারম্যান তাজল মাস্টার নৌকা প্রতিকে জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ভোলা সদর আসনের এমপি ভোলার অভিভাবক জীবন্তকিংবদন্তী ৬৯ এর মহানায়ক সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর নির্দেশে জেলা আঃলীগের নির্দেশনায় ইউনিয়ন আঃলীগ কে সাথে নিয়ে সফলতার সাথে জনগনের জন্য দিন রাত পরিশ্রম করেন তাজল মাস্টার।
তাজল প্রতিবেদক কে জানান আমি যাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তাদের জন্য কাজ করবো না কার জন্য করবো।
তিনি বলেন,আমার নেতার নির্দেশে আমি আমার এলাকার প্রতিটি জনগনের খবরা খবর রাখছি এবং যারা করোনায় কস্টে দিনযাপন করছে তাদের বাড়িতে আমার নেতা তোফায়েল আহমেদ মহেদয়ের পক্ষ হয়ে খাবার সামগ্রী পৌছে দিচ্ছি।
জেলেদের জন্য বিনামুল্য
ইউনিয়ন পরিষদে তাদেরকে শারিরিক দুরুত্ব বজায় রেখে ৪০ কেজি করে চাউল আমি পৌছে দিয়েছি।
তিনি আরো বলেন আমাকে আমার ইউনিয়নের সকল ইউপি সদস্য ও ইউনিয়ন আঃলীগের নেতা কর্মিরা বিভিন্ন ভাবে সহযোগিতা করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
মানুষ কত দিন বাচে তাই যত দিন বাচি বা বাচবো ততদিন সেবার মধ্য দিয়ে জনগনের হয়ে কাজ করে যাব।
তিনি বলেন মানুষ মানুষের জন্য।
তাই মানবকে সেবা করলেই মহান করুনাময় আল্লাহকে পাওয়া যায়।
