ভোলা পৌর নির্বাচনে ৩নং ওয়াডে কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন প্রচারণা।।

এম রহমান রুবেল।।
ভোলা পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা কাউন্সিলর প্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লিংকন ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আর তার আচরনে মুগ্ধ হয়ে ভোটাররা এবারের নির্বাচনে ও তাকে পূনরায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে জানিয়েছে তার কর্মীবৃন্দরা।
ভোলা পৌর নির্বাচনের ৩ নং ওয়াডের সর্বত্র সালাউদ্দীন লিংকন এর নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে শহরের অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান, গাছপালা ও বিভিন্ন স্থাপনায়।
তার সমর্থনকারীরা বাসায় বাসায়, ব্যবসায়ী ভোটারদের দোকানে গিয়েও ভোট প্রার্থনা করছেন।
শুধু তাই নয় মাঠে কর্মরত শ্রমিকদের কাছে ও যাচ্ছেন ভোটের আশায়।
দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রুতি।
যেদিকে তাকানো যায়, সেদিকেই চোখে পড়বে সারি সারি ঝুলানো লিংকনের পোস্টার।
করোনা আর শীতকে পিছনে ফেলে এগিয়ে চলেছে তার সমর্থনে প্রচার প্রচারণা।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তার ভোটার সংখ্যা।
চায়ের স্টলসহ সকল জায়গাতেই চলছে উট পাখি মার্কা নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা।
মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছে তার সমর্থনে নির্বাচনী প্রচারনা।
এমনকি তিনি স্থানীয় ভোটারদের সাথে নিয়ে গণসংযোগ এবং হ্যান্ডবিল বিলি ছাড়াও পৌর ৩নং ওয়ার্ডের এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়ন ছাড়াও পৌর নাগরিকদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
পৌর ৩নং ওয়ার্ডের ভোটার মাকসুদ মিয়া জানান, সালাউদ্দীন লিংকন খুব ভাল লোক। তিনি সাবেক ভোলা পৌর সভার সফল চেয়ারম্যান মরহুম হাজি সামসুদ্দিন মিয়ার সুযোগ্য পুত্র সালাউদ্দিন লিংকন ।
আমি নির্দ্বিধায় বলতে পারি, তিনি নির্বাচিত হলে এলাকার জনগনের সার্বিক দাবি আদায়ে কাজ করবেন। নারীর অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
তিনি দৈনিক ভোলার বাণী প্রিতিনিধি কে জানান, ভোলা সদর ১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব তোফায়েল এমপি মহোদয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।
সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে সোচ্চার থাকবো।
এলাকার জনগনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
যদি জনগনের ভোটে পূনরায় আমি নির্বাচিত হই তাহলে জনগনকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই পৌর ৩নং ওয়ার্ড কে একটি উন্নত আধুনিক ও মডেল পরিচ্ছন্ন ওয়ার্ডে রুপান্তর করবো,ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, করোনা কোভিট (১৯) কে উপেক্ষা করে ও জীবনের মায়া ত্যাগ করে করোনার সময় ভোলা পৌর সভার ৩ নং ওয়াডের সর্বস্থরের জনগনের পাশে ছিলাম এবং সরকারের পাশাপাশি আমার সামর্থ অনুযায়ী সকলকে সাহায্য সহযোগিতা করেছি। পূনরায় আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন।
আমি যেন আপনাদের পাশে সর্ব সময় বিপদ আপদে থাকতে পারি।
আমি আপনাদের সকলের দোয়া প্রত্যাশী।
