ব্রেকিংঃ

ভোলা পৌর ২নং ওয়ার্ডের উঠান বৈঠকে নৌকা ও উট পাখি মার্কায় ভোট চান কাউন্সিলর প্রার্থী মিজান।।

স্টাফ রিপোটার।।

ভোলা পৌর সভার ২ নং ওয়াডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান মিজান এর উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে কাউন্সিলর প্রার্থী মিজান বলেন,
বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।এই উন্নয়নকে আরো গতিশীল করার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহাদয়ের মনোনীত নৌকার প্রার্থীকে একটি নৌকা মার্কায় ভোট দিবেন এর সাথে আমি যদি আপনাদের মাঝে যোগ্য প্রার্থী হয়ে থাকি আমাকেও একটি উট পাখি মার্কায় ভোট দিবেন।
তিনি আরো বলেন,আমি মিজান আমাকে একবার আপনারা সুযোগ দেন,যদি আমি ভালো কিছু করতে পারি তবে আপনাদের মাঝে আবার আসবো আর যদি না পারি তবে আর কখনো আপনাদের কাছে ভোটের জন্য যাবো না।আমি মহামারী করোনা ভাইরাসের মধ্যে আমার জীবন বাজি রেখে আপনাদের মাঝে ছিলাম, কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারি নাই সেটা আপনাদের উপর ছেরে দিলাম।আপনারা আমাকে একবার সুযোগ দেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনাদের মান রাখবো।দয়া করে আর একবার বলি আমি যেহেতু আওয়ামীলীগ করি আমার অভিভাবক প্রিয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের মনোনীত প্রার্থীকে একটি নৌকা মার্কা এবং আমার উট পাখি মার্কায় একটি ভোট দিবেন।

আমার নেতা আমার অভিভাবক প্রিয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহাদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং তার পরিবারের সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।