ইলিশার জনপ্রিয় মুখ শাহাজান ব্যাপারির অবস্থা সংকটময়, সুস্থতায় কামনায় দোয়া চেয়েছেন পরিবার।।

ইলিশার জনপ্রিয় মুখ শাহাজান ব্যাপারি সংকটময় সুস্থতায় কামনায় দোয়া চেয়েছেন পরিবার
স্টাফ রিপোটার।।
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং ব্যবসায়ী শাহাজান ব্যাপারির অবস্থা সংকটময় তার সুস্থতা কামনায় ধর্ম প্রান মুসলমান ও তার ইউনিয়ন সহ ভোলাবাসির কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

শাহাজান ব্যাপারি দীর্ঘদিন হার্টের রোগের সমস্যায় ভুগছিলেন।
গত ০৮/০৮/২১ ইং তারিখে শাহাজান ব্যাপারি হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকা নেওয়া হলে পরে তাকে উন্নত সেবা দিতে ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে তার অবস্থা সংকটময় হওয়ায় তাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করিয়ে চিকিৎসা করছেন বলে নিশ্চিত করেছেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আনিস।
তিনি তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সকলোর কাছে দোয়ার আহ্বান করেছেন যেন মহান করুনাময় আল্লাহ পাক দ্রুত সুস্থ করে দেন।
এদিকে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,শাহাজান ব্যাপারির রোগ মুক্তি ও সুস্থতা কামনা জোহর নামাজ বাদে মসজিদে মসজিদে দোয়া করিয়ে সুস্থতা কামনা করছেন।
পূর্ব ইলিশায় ও দোয়া চেয়েছেন উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ছোটন সহ ইউনিয়ন নেতাকর্মীরা।
এদিকে শাহান ব্যাপারির কাছে থাকা আনিস মেম্বার জানান তার অবস্থা খুব ই সংকটময় তার সুস্থতা কামনায় সকলের দোয়া ছাড়া আর কোন বিকল্প নেই তাই সকলের কাছে দোয়ার আহ্বান জানিযেছেন পূর্নরায়।
