ব্রেকিংঃ

সব বন্ধন ছিন্ন করে চলেই গেলেন আ’লীগ নেতা ইলিশার শাহাজান ব্যাপারি।।

সব বন্ধন ছিন্ন করে চলেই গেলেন ইলিশার শাহাজান ব্যাপারি

এম রহমান রুবেল।।
ঢাকার হার্ট ফাউন্ডশনে হাসপাতালে ৬ দিন ভর্তি থাকার পর আজ বিদায় নিলেন পূর্ব ইলিশা ইউনিয়ন আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি শাহাজান ব্যাপারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

শুক্রুবার (১৩ আগস্ট) বেলা ৩.৩০ মিনিটের সময় ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ০৮/০৮/২১ ইং তারিখে শাহাজান ব্যাপারি ভোলায় গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সামরিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে বাড়ি নিয়ে যেতে বলেন।
শাহান ব্যাপারির স্বজনেরা তাকে বাড়িতে না এনে তাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করায়।
আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা থেকে তার মরদেহ ভোলায় গাঁড়ি যোগে আনা হচ্ছে রাতে ই তার মরদেহ ভোলায় এসে পৌছবে।

তার জানাযা আগামিকাল সকাল ১০টায় ইলিশা পাকার মাথায় এবং ২য় জানাযা শান্তির হাটে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
জানাযায় সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবার।
এদিকে তার মৃত্যুতে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ, জেলা আ’লীগের সাধারন সম্পাদক, উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন, সহ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব শোক প্রকাশ করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।