ব্রেকিংঃ

ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যানের দৃষ্ঠান্ত।।

এম রহমান রুবেল।।

ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান তাজুল ইসলাম মাস্টার ও ইউনিয়ন পরিষদের বর্তমান সচিব নেওয়াজ মোর্শেদ নবনির্বাচিত তরুন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল কে ফুলেল শুভেচছা জানিয়ে বরন করে তার দায়িত্বের চেয়ারটি বুজিয়ে দিয়ে ভোলায় দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।

গত ৫ বছরে জনগনের ভালোবাসা নিয়ে সততার সাথে দায়িত্ব পালন করছেন তাজুল ইসলাম মাস্টার।

১৫ ফেব্রুয়ারি বুধবার ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মাস্টার স্ব-শরীরে হাজির হয়েছেন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে।

দায়িত্ব হস্তান্তরের মুহূর্তে নবাগত চেয়ারম্যান মোস্তফা কামাল কে বুকে টেনে নেন তিনি।
এ সময় ফুল দিয়ে বরণ করা ছাড়া নতুন চেয়ারম্যানের মুখে নিজের হাতে মিষ্টি তুলে দিয়েছেন।

শুধু চেয়ারম্যান নয় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে হাজির হয়েছেন এ পরিষদের পরাজিত ইউপি সদস্যরা।

নতুনদের বরণ ও সাবেকদের ফুল দিয়ে বিদায়, একে অপরকে মিষ্টিমুখ করানো পুরো অনুষ্ঠানই যেন অন্যরকম আনন্দ এনে দিয়েছিল উপস্থিত সবার মাঝে।

যদিও ভোটের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে এসব প্রার্থীদের কাছে হেরেছিলেন তারা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।