ব্রেকিংঃ

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ চরফ্যাশন বিএনপির বিতরণ

চরফ্যাশন প্রতিনিধিঃভোলা চরফ্যাশন ঘুর্ণীঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করেছেন উপজেলা বিএনপি।

আজ মঙ্গলবার(৩ জুন) সকালে ঢালচরে ভদ্রপাড়া এলাকায় ঘূর্ণিঝড় ‘শক্তি”র প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করেন চরফ্যাশন উপজেলা বিএনপি । বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ নাজিমউদ্দীন আলম ভাইয়ের পক্ষে চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচর, চর মোতাহার, চর মাইনকা, কলমি ও চর কুকরিমুকরি বন্যাকবলিত এলাকায় ঘূর্ণিঝড় ‘শক্তি”র প্রভাবে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন চরফ্যাশন উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আশরাফুর রহমান দীপু ফরাজী।

ঢালচর বিএনপি উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে জীবনযাত্রা ব্যাহত হওয়ায় এসব পরিবার মানবেতর জীবন যাপন করছিল। বিএনপির পক্ষ থেকে দ্রুত সহযোগিতা পেয়ে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

সম্প্রতি ঘূর্ণিঝড়ের শক্তির তান্ডবে কুকরীর চর পাতিলায় ৪ শ পরিবার, ঢালচর ইউনিয়নে ১ হাজার পরিবার ও মুজিবনগরের চর শিকদারে ৩শ পরিবার পানিবন্দি। ৭০-৮০ পরিবারের ঘর সম্পূর্ণ বিনষ্ট এবং ৬-৭শ গবাদি পশুর ক্ষতি হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক সাবেক সভাপতি মীর আজাদ , বিএনপি নেতা সামছুদ্দিন কাউছ,যুবদলের সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল , ইব্ররাহিম ডাকুয়া, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণ কর্মসূচী শেষে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,বলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা বিএনপি শুরুতেই ছিলো ভবিষ্যতে থাকবো।মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জিয়াউর রহমানের রাজনীতির জীবন উৎসর্গ করেছেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।