তজুমদ্দিনে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন। সভাপতি-সুজন,সম্পাদক-নুরনবী।

সাইফুল ইসলাম সাকিবঃবাংলাদের প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের তজুমদ্দিন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নজরুল ইসলাম সুজনকে সভাপতি ও মোঃ নূরনবী হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (৩ জুন) ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তজুমদ্দিন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি
আবদুল মন্নান এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুদ্দিন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভোলা জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম সুজন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আয়োজিত সম্মেলনে তজুমদ্দিন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক সহকারী শিক্ষক অংশ নেয়।পরে নজরুল ইসলাম সুজন কে সভাপতি এবং মোঃ নুরনবী হোসেন কে
সাধারণ সম্পাদক ও মোঃ ইব্রাহিম খলিল কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তজুমদ্দিন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
