বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি।।

এম জামিল হোসেন।।
অমর ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শদীদ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার পক্ষ থেকে শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখা।
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদের ভোলা জেলা শাখার সভাপতি হোসনে আরা বেগম চিনোর নেতৃত্বে সোমবার সকাল ৬টায় মহিলা সদস্যদের নিয়ে ভোলা সরকারি স্কুলের মাঠের শহীদ মিনারে ফুলের ডালা নিয়ে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মহিলা পরিষদ।
সেখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা জিনাত রেহানা, প্রচার সম্পাদক শাহানা আক্তার, অফিস সহকারি খাদিজা আক্তার রুম্পা, আরও রয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার সদস্যবৃন্দরা।
