ভোলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন।।

বিপ্লব রায়
ভোলা প্রেসক্লাবে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
১১ মার্চ শুক্রবার সকালে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর মেয়র ভবন সড়ক পদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে ভোলা প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রেসক্লাব এর সভাপতি এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব।
গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের ত্রান ও সমাজ কলঢান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, প্রবীন সাংবাদিক দ্বীপ বাণী পত্রিকার সম্পাদক এম এ তাহের, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্রেসক্লাব সহ সভাপতি ওমর ফারুক, সাবেক প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক চ্যানেল আইর জেলা প্রতিনিধি হারুন অর রশিদ,মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি হাসিব রহমান, বাসস এর স্টাফ রিপোটার হাসনাঈন আহমেদ মুন্না, মানব জমিন ও ভোলা নিউজ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি লিটন, গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক আজকের ভোলার সহযোগি সম্পাদক শাহরিয়া জিলন,আজকের ভোলা তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন,ভোলার বাণীর ব্যাবস্থপনা সম্পাদক ইমরান ইমু, স্টাফ রিপোটার ইয়ামিন, নতুন সময় টিভির জেলা প্রতিনিধি মনজু আহমেদ,দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোটার মেজবা উদ্দিন টুটুল, জনতার বাণীর নির্বাহী সম্পাদক এম জামিল হোসেন, ব্যবস্থপনা সম্পাদক আরিফ হোসেন, আজকের ভোলার প্রতিনিধি রাকিব আহমেদ, সাংবাদিক খাইরুল ইসলাম, ভোলার খবর ডট কমের সম্পাদক মনিরুল ইসলাম,দৈনিক জাগো বাঙালি পত্রিকার স্টাফ রিপোটার শান্ত, দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার জেলা প্রতিনিধি দাউদ ইব্রাহিম সোহেল, দৈনিক নতুন সময় জেলা প্রতিনিধি বিপ্লব রায়,দৈনিক ভোলা টাইমস এর প্রতিনিধি নীরব, সময়ের বার্তার জেলা প্রতিনিধি গারুন শাহ,বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আমির হামজা, সহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আকবর, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহাগ সিকদার সকল স্তরের সাধারন জনগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ফিরোজ মাহমুদ এর সঞ্চয়নায় স্বাগত বক্তব্য রাখেন,আনন্দ টেলিভিশন এর ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আনন্দ টিভি হাটি-হাটি পা-পা করে আজ ৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বর্ষে পদার্পন করলো।
এটি একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন রুপে রুপ নিয়েছে। বিনোদনের পাশা-পাশি সত্য, নির্ভীক, ও সুন্দর প্রতিবেদন গুলো আমাদের উপহার দিয়ে আসছে।
আমরা দেখেছি করোনাকালিন সময় জনগন ও সকারের পক্ষে থেকে উন্নয়নমুলক নিউজ প্রচার করতে। আমরা আশা করবো ভবিষ্যতে এর চেয়ে ভালো ভালো নিউজ উপহার দিবে।
এভাবেই কিন্তু আনন্দ টিভি দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। আনন্দ টিভির উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
পরে কেক কেটে আনন্দ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।
