ব্রেকিংঃ

ভোলায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল ও শোভাযাত্রা।।

এম রহমান রুবেল।।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের আনন্দ র্যালী ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা আ’লীগের কার্যালয় থেকে মিছিল টি বের হয়ে শহরে প্রদক্ষিন করে জেলা পরিষদ কার্যলয়ে এসে শেষ হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দরা।

এসময় স্বেচ্ছায় সেবকলীগের আয়োজনে জাতীর জনকের জন্মদিনে তার রুহের মাঘফেরাত কামনা করে দোয়া করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক  আবু ছায়েম ও যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন এর নেতৃত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সফল ও স্বার্থক ভাবে অনুষ্টানটি সম্পন্ন করেন।

এসময় স্বেচ্ছায়সেবক লীগ নেতা,জাকির হোসেন, মাকসুদ, সাবেক জেলা ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা এম রহমান রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর সিরাজি, জামিল হোসেন, মহাসিন, খলিল, আরিফ হোসেন রাঢ়ি,এইচ এম ফাহাদ, হাসনাঈন আহমেদ, সহ উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।