ব্রেকিংঃ

“হত্যাকারী শোষক- স্বাধীনতার ঘোষক??

এ্যাডঃ নাসির আহাম্মেদ খান

জনতা যা দেখেছে, আমরাও যা শুনেছি
বীর মুক্তিযোদ্ধা দ্বারা,
তারপরও মুক্ত বাংলার ঘোষক সাজলো তারা?
‘৫২ থেকে ‘৭১ এর ৭ই মার্চের ইতিহাস যার গড়া।

স্বাধীনতা পেতে তারপরও বাকী ছিল কি, আর কিছু করা?

সেই বঙ্গবন্ধুকে রাতের আঁধারে খুন করলো কারা?
মুক্ত বাংলার ঘোষক সাজলো যারা।
জনতা যা দেখেছে, আমরাও যা শুনেছি
বীর মুক্তিযোদ্ধা দ্বারা,
তারপরও মুক্ত বাংলার ঘোষক সাজলো তারা?

মিথ্যা অপবাদে, মিথ্যা মামলার ফাঁসির আদেশে
কবর খুঁড়লো যারা,
অত্যাচারে, নির্যাতনে বঙ্গবন্ধুর যৌবন লুটে নিল তারা।
তবুও তাকে খুন করলো না পাক সেনারা।
সে’ই মহামানবকে খুন করলি তোরা??

শেষ অবদি ইতিহাস বলেদিল, তুই হত্যাকারী শোষক,
পাকসেনাদের দোসড়, নয় তুই স্বাধীনতার ঘোষক।
জাতীর পিতাই স্বাধীন বাংলার, স্বাধীনতার ঘোষক।।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।