ব্রেকিংঃ

ভোলার মেঘনায় জাল পাতাকে কেন্দ্র কে দুই গ্রুপের সংঘর্ষ নিখোজ ১।। রফাদফায় নাগর হাজারি ব্যস্ত

এম রহমান রুবেলঃ
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গাঁজির চর নামক চরের পাশে তিন কিলোমিটা দক্ষিনে জাল পাতাকে কেন্দ্র করে নাগর হাজারির জেলের সাথে মনির চৌকিদারের সাথে সংঘর্ষ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলা কালে মনির মাঝি চৌকিদারের গ্রুপের জেলে বাশেদ কে এলোপাথরি লাঠি দিয়ে পিঠিয়ে নদীতে ফেলে দিয়েছে নাগর হাজারির জেলে হারুন মাঝি গংরা।
ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধা আনুমানিক ৬.০০ টার সময় ইফতারের পূর্ব মুহূর্তে ইলিশার গাঁজির চর নামক এলাকায় মেঘনা নদীর ভিতরে।

এই বিষয় কথা বলতে নিখোজ জেলে বাশেদের বাড়ি গেলে দেখতে পাই সেখানে কান্নার আহাজারি।

বাশেদের স্বজনের দাবি তারা বাশেদ কে সুস্থ্য ফিরে পেতে চান অন্যথায় এর যথাযথ ও উপযুক্ত বিচার দাবি জানান তারা।

এই বিষয় জানতে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন শীলেরর সাথে ফোনে একাধিক বার কথা বলার চেস্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নী।
এব্যপারে ইলিশা পুলিশ ফাঁড়ির এএসআই সুজন জানান আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিখোজ জেলে কে উদ্ধার করতে না পেরে দুই জনকে ঘটনাস্থল থেকে আটক করি। নিখোজ জেলেকে উদ্ধারের কাজ চলছে।
মামলার প্রস্তুুতি চলছে এবং জিজ্ঞাসা বাদের জন্য মাঝি মনির চৌকিদারকে ফাঁড়িতে আনা হলে নিখোজ জেলে বাশেদ কে উদ্ধারের সহযোগিতার জন্য নদীতে প্রেরন করা হয়েছে।
এব্যপারে মনির মাঝি ও অভিযুক্ত নাগর হাজারির সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি।
তবে স্থানীয় জেলেদের অভিযোগ নিখোজ বাশেদ কে নিয়ে চলছ নাগর হাজারির সাথে রফাদফার বানিজ্য।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।