করোনার ঝুকি নিয়ে ও সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন সচিব নিয়াজ মোর্শেদ

স্টাফ রিপোটার
মানুষ মানুষের জন্য জীবন জিবনের জন্য এই শ্লোগানের সাথে মিল রেখে প্রতিনিয়ত করোনার ঝুকিকে অতিক্রম করে জীবন রক্ষাকারি সরঞ্জামি বিনে জনগনের সেবা করে যাচ্ছেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের তরুন দক্ষ ও মেধাবি চৌকস সচিব নিয়াজ মোর্শেদ।
ভেদুরিয়া ইউনিয়ন বাসি জানান আমরা সচিব নিয়াজ মোর্শেদ স্যার কে পেয়ে আমরা খুব গর্বিত।
তার আচার আচারন খুব মার্জিত ও সন্তুষ্টজনক।
তিনি অন্য ইউনিয়ন পরিষদ সচিবদের মত নন তিনি একজন আর্দশবান সচিব।
তিনি রীতিমত প্রতিদিন সকাল ১০ টায় আসেন বিকাল ৫ টায় অফিস শেষ করে বাসায় ফিরেন।
সচিব নিয়াজ বলেন, মানুষের সেবা করাই আমাদের কাজ কেন আমরা সেবা না করে বেতন নিব।
তিনি বলেন জনগন কি চায় একটু ভালো আচারন ও একটু ভালোবাসা এবং ভালো কথা।
তিনি বলেন জীবন থাকতে জনগনের সেবা করে যাব। সেবা থেকে এক পা বিশ্চিত হবো না।
