ব্রেকিংঃ

ঘুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয়কে ‘শিশু বিবাহ মুক্ত’ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক।।

শিশু বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ভোলার সদর উপজেলার ঘুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয়কে ‘শিশু বিবাহ মুক্ত’ ঘোষনা করা হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে স্কুলের মাঠে কয়েক শতাধিক শিক্ষার্থী,ইউনিয়ন চেয়ারম্যান,ম্যানেজিং কমিটির সদস্যর উপস্থিতে বিদ্যালয়কে ‘শিশু বিবাহ মুক্ত ঘোষনা” করা হয়েছে। বিদ্যালয়ের প্রধন শিক্ষক আব্দুল মালেক শিক্ষার্থীদের এই শপথ বাক্য পাঠ করান। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর। স্কুলটিতে গত কয়েক বছর ধরে কোন শিশু বিবাহ না হওয়ায় ও আগামীতে কোন শিক্ষার্থীর যাতে শিশু বিয়ে না হয় তার জন্য সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে শিশু বিয়ে মুক্ত বিদ্যালয় ঘোষনা করা হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সম্মিলিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এই কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়দুদ, সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবীর,দৌলতখান পূজা উদযাপন কমিটির সম্পাদক নিখিল চন্দ্র হাওলাদার,সহকারী শিক্ষক আনোয়ার হোসেন সুজন,এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা শপথ বাক্যে পাঠ কালে অঙ্গিকার করে বলেন- আমাদের বিদ্যালয়ে কোন শিশু বিবাহ /বাল্য বিবাহ হতে দিবোনা, শিশুদের উপর কোন নির্যাতন হতে দিবোনা।কোন মেয়েকে ইভটিজিংও যৌন হয়রানী হতে দেখলে তা সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলবো। বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি আইন মেনে চলবে। আগামী দিনের শিশুদের নিরাপথ বাসযোগ্য করার জন্য “যেখানেই শিশু বিবাহ দেখবো সেখানেই প্রতিরোধ করবো বলে সবাই শপথ বাক্য অনুষ্ঠানে অঙ্গিকার করেন।
বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি আসুন সবাই মিলে ঐক্য গড়ি বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়ি। এসময় ঘুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এএসসি পরীক্ষার্থী ১৬১ জনকে বিদায়ী প্রধান করার পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদেরও বরন করে নেয়া হয়।

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।