ব্রেকিংঃ

ভাষা শহীদদের প্রতি ভোলা সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট এর শ্রদ্ধা

আবদুল্লাহ নোমান ॥
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ৭ টায় প্রভাত ফেরির পর ভোলা সরকারি কলেজ শহীদ মিনারে ৫২ র ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিন¤্র শদ্ধা জানান ভোলা সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট সংগঠন। এসময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর গোলাম মোঃ জাকারিয়া।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- ভোলা সরকারি কলেজ শাখা যুব রেড ক্রিসেন্টের দলনেতা এস. এম. সুমন,সহ -দলনেতা হৃদয়,সদস্য-আলআমিন,তাপস চন্দ্র, ইলিয়াস ,শাহাদাত সহ আরো অনেকে।
দুপুরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে কলেজ মসজিদ বিশেষ প্রার্থনা হয়। এছাড়া কলেজ প্রঙ্গনে ভাষা আন্দোলনের উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।