ব্রেকিংঃ

ভোলায় জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় চাহিদা সমূহ চিহ্নিত করণ ও অর্থায়ন বিষয়ক সেমিনার

জনতার বানী ডেক্স :
ভোলায় জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় চাহিদা সমূহ চিহ্নিত করণ ও অর্থায়ন বিষয়ক নাগরিক সমাজের অংশ গ্রহণে ২০১৯-২০২০ সালের প্রাক বাজেট নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলক কক্ষে কোস্ট ট্রাষ্ট্রের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এসময় স্বাগত বক্তব্য রাখেন কোসট ট্রাস্ট এর টিম লিডার রাশিদা বেগম। বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, পাউবোর সহকারী প্রকৌশলী মোঃ আলমগীর, সিয়াম আল সিফাত, জেলা জলবায়ূ ফোরামের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা জলবায়ু ফোরামের সহসভাপতি এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, সদর উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি মোকাম্মেল হক মিলন, ইন্ডিপেডেন্ট টিভির জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু, সাংবাদিক সামস উল আলম মিঠু, জেলা ব্র্যাক প্রতিনিধি আশরাফুল আলম, নারী নেত্রী খাদিজা আক্তার স্বপ্না, সাংবাদিক কামরুজ্জামান, চরফ্যাশন জলবায়ু ফোরামের সম্পাদক ¯œীগ্ধা আক্তার, বোরহানউদ্দিন জলবায়ু ফোরামের সম্পাদক ইসরাত জাহান বনি, প্রভাষক হারুন অর রশিদ প্রমুখ।
সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভোলার দুর্গম চরে কিল্লা নির্মান, সাইক্লোন সেল্টার, বাঁধ নির্মান, খাল খনন, ড্রেন কালভাট রাস্তা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করা হয়। আগামী বাজেটে জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় বিশে অর্থ বরাদ্ধের জন্য দাবী জানানো হয়।
সেমিনারে প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

 

 


 

  • ,
  • or

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।