ব্রেকিংঃ

৩০ ডিসেম্বর দেশে নির্বাচনের নামে সার্কাস অনুষ্ঠিত হয়েছে- ভোলায় মুফতি সৈয়দ রেজাউল করিম

এম মইনুল এহসান ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার র্নিবাচনের নামে দেশে যে সার্কাস শুরু করেছে তা এখনো চলমান। গত ৩০ ডিসেম্বর র্নিবাচনের নামের সার্কসের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে সেটা বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্ব উপলব্ধি করছে। এর ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনে যা হয়েছে তা দেশবাসি দেখেছে। অবৈধ ভাবে ক্ষমতায় আসার মাধ্যমে দেশে শান্তি স্থাপিত হতে পারে না। গত ৪ মাসে আগুন, র্ধষনের সহ বহু অপরাধের হিরিক বয়ে গেছে। কিন্তু সরকার তা রোধ করতে পারছে না । সরকার এ সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না। ইসলামী আন্দোলন কাউকে ক্ষমতায় বসানোর জন্য অথবা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য রাজনীতি করে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ,আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ। তাই আল্লাহর আইন ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য যুব সমাজের জাগতে হবে , ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে ভোলা সদরের মোস্তফা কামাল বাসস্টান্ড সংলগ্ন হ্যালিপ্যাডে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের আয়োজনে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
বৃহস্পতিবার বিকেলে ভোলা হেলিপ্যাড মাঠে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলার সভাপতি হাফেজ মাও: রাশেদুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয় । ইসলামী আন্দোলন ভোলা জেলা প্রচার সম্পাদক মাও ইউসুফ আদনানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সহ সভাপতি মাও: মিজানুর রহমান, সম্পাদক আতাউর রহমান মোমতাজী , যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ । সম্মেলনে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর ও জেলা যুব আন্দোলনের কমিটি ঘোষনা করা হয় ।
ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তরের কমিটিতে মৌলভি সিরাজুল ইসলাম সভাপতি , মাও: তাজউদ্দিন ফারুকি ও মাও: মিজানুর রহমান সহ সভাপতি ,মাও: আতাউর রহমান মোমতাজি সাধারন সম্পাদক, মাও: তরিকুল ইসলাম যুগ্ম সম্পাদক, মুফতি আবদুল মমিন কে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয় ।
অপর দিকে ইসলামী যুব আন্দোলনে নতুন কমিটিতে হাফেজ মাও: রাশেদুল ইসলাম কে পুনরায় সভাপতি , মাও: ইসমাইল কে সহ সভাপতি এবং হাফেজ মাও: ইব্রাহিম খলিল কে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচন করা হয় ।
সম্মেলনে জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি আবুল কালাম , ইসলামী আন্দোলন ভোলা পৌর সম্পাদক হাফেজ আবদুর রব, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম , সম্পাদক আবুল হাসেম সহ ইসলামী আন্দোলন ভোলা জেলার অন্যান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।