এবার খেলা হবে বাপ্তায় ফুটবল প্রীতি ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে বিপ্লব মোল্লা।।

এম রহমান রুবেল।।
ভোলার বাপ্তায়,বড় বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম উই আর অল অ্যাটাক টুর্নামেন্টের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হযেছে।এই ফুটবল খেলায় বাপ্তা বড় বাড়ি স্পোটিং ক্লাব বনাম উই আর অল অ্যাটাক স্পোর্টিং ক্লাব এই দুই দল অংশ নেয়।

বাপ্তা স্পোটিং ক্লাবের আয়োজনে এই ফুটবল খেলা দেখতে হাজারো ফুটবল প্রেমিক উপস্থিত হন বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে।
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে বিকাল ৪টায় অনুষ্ঠিত এই খেলার উদ্বোধন করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপ্তা ৩ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মনজুরুল মাতাব্বর, ৪ নং ওয়াডের মেম্বার হাসনাইন আহমেদ, ভোলা নিউজের সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিরা।ফুটবলের এই প্রীতি ম্যাচের পুরোটা সময় ধরে ছিল দুই গ্রুপের উত্তেজনা। উভয় দলই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে দর্শকদের মাতানোর জন্য।
প্রধান অতিথি ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ বলেন,পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে এযুগের ছেলেরা মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজারের মত খারাপ কিছু থেকে বের হয়ে আসবে। তাই আমি আমার প্রতিষ্ঠিত বাপ্তা স্পোটিং ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করি।

তিনি বলেন বাপ্তা ইউনিয়নে কোন সন্ত্রাস, মাদকাসক্ত, জঙ্গিবাদের আস্তানা হবে না। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জিরোটলারেন্স। বিপ্লব মোল্লাহ আরো বলেন আমাদের মত জনপ্রতিনিধিরা যদি তরুন, যুব সমাজের যুবকদের নিয়ে খেলাধুলার আয়োজন করি তাহলে এই সমাজ থেকে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের মত খারাপ কিছু উঠে যাবে।
তাই আসুন আমরা জনপ্রতিনিধিরা মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ কে খেলতে মাঠে নামবো ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকলে অচিরেই তা দমন করতে সক্ষম হব।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। দেশের মানুষ আজ শান্তিতে আছে।আগামিতে ও শেখ হাসিনা সরকারের নেতৃত্বে সরকার ঘটন করবে ইনশাআল্লাহ।
