পি-আরে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে দুলার হাট জামায়াত ইসলামি’র বিক্ষোভ সমাবেশ।

গিয়াসউদ্দিন [চরফ্যাশন]ঃভয় পাবো না দাপটে,জবাব দিবো ব্যালটে।প্রতিপাদ্য কে সামনে রেখে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ও পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ০৫দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে -বাংলাদেশ জামায়াতে ইসলামি দুলার হাট থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ ২৯ অক্টোবর বিকাল চারটায় দুলার হাট প্রেসক্লাব (অস্থায়ী) কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সংকট ও সুযোগের মুখোমুখি। আমাদের পরবর্তী নির্বাচন শুধু ভোটদানের একটি অনুষ্ঠান নয় — এটি এক নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি, এক নতুন অভিযানের আহ্বান। আমরা জামায়াতের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কেবল নির্বাচনের জন্য নয়, দেশের ভবিষৎ তে যেনো স্থিতিশীলতায় মানুষের কল্যান,ইসলামী মুল্যবাধ এবং গনতান্ত্রিক সংস্কৃতিতে স্বচ্ছ নির্বাচন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়।
তাই আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে ভোটাধিকারকে মর্যাদার সঙ্গে গ্রহণ করে জুলাই জাতীয় সনদে ৫ দফা যুগপৎ আন্দোলনের কোন বিকল্প নেই।
সে সময় সমাবেশে জামায়াতে ইসলামি চরফ্যাশন উপজেলার শাখার সাবেক আমীর ভোলা-৪ দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী মাও: মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি ক্বাজী মাওঃ হারুনুর রশিদ, উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, উপজেলা নায়েবে আমীর মাও :নজরুল ইসলাম, যুব সমাজের উপজেলা সভাপতি মোঃ মহিবুল্লাহ, উপজেলা সহ-সেক্রেটারী শরীফ সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শরীফ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাহবুবুর রহমান এর সঞ্চালনায় মাগরিবের পর বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।
