ভোলা সদর উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত।।

এম রহমান রুবেল।।
থাইল্যান্ডে চিকিৎসাধীন ভোলা সদর উপজেলা পরিষদের ২য় বারের নির্বাচিত সফল ও জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন মশুর আশু সুস্থ্যতা কামনায় বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে শুক্রবার দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব এর উদ্যোগে পরানগঞ্জ জামে মসজিদে জুম্মা নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা চেয়ারম্যানের রোগ মুক্তির জন্য সর্বসাধারকে দোয়া করার আহ্বান জানান ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব।
এসবের পাশাপাশি দেশ থেকে মহামারি ভাইরাস সহ প্রিয় ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের রোগ মুক্তির জন্য বাদ জুম্মা মসজিদে মসজিদে ইমামদের এবং সর্বস্তরের জন সাধারনের কাছে দোয়া করার অনুরোধ জানিয়ে নকিব বলেন, আল্লাহ যেন খুব দ্রুত আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবকে আরোগ্য দান করেন।
একমাত্র আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দিতে পারেন এবং আল্লাহ আমাদের একমাত্র ভরসা। তিনি বলেন, ‘বর্তমানে সারা বিশ্বে একটি ক্লান্তিকাল চলছে। এই কোভিড মহামারির কারণে সব কিছু যেন থমকে আছে।
আসুন সবাই মিলে নিজ নিজ দায়িত্বে স্বস্থ্যবিধি মেনে নিজেকে এবং নিজের পরিবারকে বাচাতে চেষ্টা করি। এছাড়াও আমাদের অভিভাবক জীবন্তকিংবদন্তী সাবেক বানিজ্য মন্ত্রী ও স্থানীয় সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
