৭৪ তম প্রতিষ্টা বার্ষিকী:ভোলা জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি:
আওয়ামী লীগের গৌরবের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৩ জুন। ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন ও গৌরবের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে ভোলা জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব কববেন সংগঠনের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাহ। ভোলা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ সহ সকল নেতৃবৃন্দ, পৌর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি – সাধারণ সম্পাদক যথাসময়ে উপস্থিত থেকে সভাটি সম্পন্ন করেন।

ভোলা জেলা আওয়ামী লীগের দপ্তর সেল প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
