ভোলা সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি

জনতার বানী ডেক্স।।
বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ভোলা টাউন স্কুলের মাঠে আনন্দভোজের নাম করে একটি কুচক্রি মহল ভোলা সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বনভোজনের নামে কার্ড দিয়ে বিভিন্ন ব্যসায়ীদের নিকট থেকে চাঁদা দাবি করছে । কিন্তু এ বিষয়ে ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: ফাহিম এবং সাধারন সম্পদাক মো: রাশেদুজ্জামান হ্যাভেন কিছুই জানেন না।
পরে ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষর কৃত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেন যে ব কুচক্রি মহল বাংলাদেশের ছাত্রীলের সংগঠনটির ঐতিহ্য, গৌরব, সংগ্রাম ও পতাকাবাহী সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের কাজ করছে। আমরা বনভোজনের জন্য কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন হাতে নেইনি । যেসব কুচক্রি মহল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে, তাদের চিহিৃত করে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন চাঁদাবাজদের স্থান বাংলাদেশ ছাত্রলীগে নেই।
