পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলায় ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল

স্টাফ রিপোর্টার ॥
পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে এবং রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে রমজান মাসে সিনেমা হল, দিনের বেলা হোটেল রেস্তোরা সহ হালকা খাবারের দোকান , সকল প্রকার অশ্লিলতা ,বেহায়াপানা বন্ধের দাবিতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা ।
রবিবার বিকেলে ভোলা হাটখোলা জামে মসজিদের সামনে থেকে একটি স্বাগত মিছিল বের করে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার নেতৃবিন্দ। মিছিলটি সদর রোড, বাংলা স্কুল মোর ,প্রেস ক্লাব প্রদক্ষিন করে নতুন বাজার চত্বরে এসে শেষ হয় ।
এসময় ইসলামী আন্দোলন ভোলা জেলার সহ সভাপতি মাও: মিজানুর রহমান , সাধারন সম্পাদক মাও :আতাউর রহমান মোমকাজি , যুগ্ম সম্পাদক মাও: তরিকুল ইসলাম ,দম্পতর সম্পাদক মাও: ইউসুফ ,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হাফেজ মো: ইব্রাহিম , ছাত্র বিষয়ক সম্পাদক মাহদি হাসান , জেলা শ্রমিক আন্দোলনের সহ সভাপতি আবদুল বারেক , জেলা ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম , সাধারন সম্পাদক আবুল হাসেম সহ ইসলামী আন্দোলন ভোলা বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন
