ভোলা দৌলতখানে ৫ জেলের জরিমানা

তানভীর আহমেদঃ
দৌলতখান প্রতিনিধি
ভোলার দৌলতখানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাত এ জরিমানা করেন।
দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাফুজুর হাসনাইন এ তথ্য নিশ্চিত করে জানান, ইলিশ রক্ষায় মৎস্যবিভাগের একটি দল মেঘনা নদীতে অভিযানে নামি। এ সময় হাজিপুর, ভবানী পুর,প্রায় ১৭ কিলোমিটার অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৮ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ২ হাজার মিটার সুতার জাল এবং দুইটি বেড়জাল জাল ও ৫ টি নৌকা জব্দ করেন।পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জরিমানা করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মসৎ কর্মকতার উপস্থিতিতে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ।
