ব্রেকিংঃ

সব বন্ধন ছিন্ন করে চলেই গেলেন মোহাম্মদ নাসিম।।

জনতার বাণী ডেক্স।।

সব বন্ধন ছিন্ন করে চলেই গেলেন মোহাম্মদ নাসিম।

আটদিন পর হাসপাতাল থেকে বিদায় নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।