ব্রেকিংঃ

ভোলার চরফ্যাশনে বাল্যবিবাহে ৪০ হাজার টাকা জরিমানা।।

স্টাফ রিপোর্টার।।

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিয়ে দেয়ার অপরাধে বাবা মো. আবুল কাশেম কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ১৭জুন বুধবার দুপুরে দুলারহাট থানাধীন আবুবকরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে আটক করে দুলারহাট থানা পুলিশ। পরে বিকালে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রহুল আমিনের কাছে হাজির করলে তিনি কনের বাবা মোঃ আবুল কাশেমকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। দুলারহাট থানার এসআই শাহ নেওয়াজ বলেন, গত বুধবার দুপুরে কনের বাবার বাড়িতে বিয়ের আয়োজন চলাকালিন সময়ে কনের বাবা মোঃ আবুল কাশেমকে থানায় নিয়ে আসা হয়। দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে আবুল কাশেমকে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।